Posts
বাসন্তী রূপে...
- Get link
- X
- Other Apps
Home Story Poem Quote Audio More Terms & Condition Privacy Policy সারা গায়ে প্রচন্ড ব্যথা নিয়ে ঘুম ভাঙল মৃদুলার। চোখ দুটোও জ্বালা করছে, ঠান্ডাটা ধরেছে ভালোই। কালকের বৃষ্টিটাই করেছে সর্বনাশটা। মৃদুলারা যখন ছোটো ছিল তখন বসন্ত কালে বৃষ্টির কথা ভাবাও যেত না আর এখন শীত, গ্রীষ্ম, বর্ষা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং এর সৌজন্যে মনে হয় অচিরেই বাংলার ঋতু বৈচিত্র্য হারাবে। কালকের বৃষ্টিটা ক্লান্ত হয়নি আজও, অঝোর ধারায় ঝরেই চলেছে। সাত সকালে উঠে আকাশের মুখভার দেখলে মৃদুলারও মনটা কেমন যেন ভার হয়ে যায়, অন্য সবারও হয় কিনা কে জানে! ইলেক্ট্রিকের তারে কোকিলটা কাকভেজা হয়ে বসে আছে, গলায় তার গান নেই আজ। এখনও টাপুর গভীর ঘুমে অচেতন। ওর মাথায় আলতো করে হাত রাখলো মৃদুলা, ঘুম থেকে তুলতে হবে মেয়েটাকে। রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুই ওদের মা মেয়ের রোজগার রুটিনের পরিবর্তন ঘটাতে পারেনা। যাদের জীবনটা বাকি সবার চেয়ে অন্যরকম তাদের রোজগার জীবনে বোধহয় অন্যরকম কিছু ঘটা বারণ। টাপুরকে ওর স্কুলে পৌঁছে দিয়ে অটোয় বসল মৃদুলা। শরীরটা খারাপ লাগছে ভীষন, একটা দিন হয়তো বিশ্রাম নিলে ঠিক হয়ে যেত কিন্তু সে উপায় নেই...
জাভেদ স্যার
- Get link
- X
- Other Apps
Home Story Poem Quote Audio More Terms & Condition Privacy Policy বড়ো বাবু তাড়া দিলেন। ৪টের মধ্যেই ক্যান্টিনে চলে যাবেন। জাভেদদাকে ফেয়ারওয়েল দেওয়া হবে। গত বছর জানুয়ারি মাসে জাভেদদাই আমার ইন্টার্ভিউ নিয়েছিলেন। আমি একটা বেসরকারী কলেজ থেকে B.SC করেছি লেদার টেকনলজির উপর। সেই দিন জাভেদদা লেদার নিয়ে এমন খুঁটি নাটি প্রশ্ন করেছিল যার বেশির ভাগটাই আমার অজানা ছিল। প্রথমে ভেবেছিলাম যা, চাকরীটা মনে হয় হবে না! একটু তার সাথে সখ্যতা হলে এই কথাটা আমি জাভেদদাকে বলেওছিলাম। তিনি বলেছিলেন, ‘মিঃ রায়, সব জেনে আসলেই মুশকিল। নতুন কিছু জানার আগ্রহ চলে যায়। আর একটু কম জানা মানুষদের হেয় করার প্রবণতা বাড়ে। স্টীভ জবসের মতো হতে হবে বুঝলে “ stay foolish stay hungry”. একবার ভাবো যে নিজে হাতে কোম্পানি তৈরি করে তাকেই কোম্পানি থেকেই বেড়িয়ে যেতে হচ্ছে। তারপর আবার কাম ব্যাক। এটা শুধু ট্যালেন্ট থেকে হয় না।খীদে চাই বুঝলে খীদে! আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম। এরপর কিই বা বলা যায়। অথচ ভদ্রলোক মাধ্যমিক পাস করে এই কোম্পানিতে ঢুকেছিলেন। দত্তদা তাড়া দিলেন, কি যাবেন না? ‘হুম, হাতের কাজ...